করোনায় একদিনে আরও ২০ জনের মৃত্যু
- In -- জাতীয় --
- Dec 25, 2020 --
করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭ হাজার ২৬৫ জনে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।
মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের রয়েছে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ১ জন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)