গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
- In -- জেলার খবর --
- Dec 30, 2020 --
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। বুধবার বিকালে গাজীপুরের সদর থানাধীন লক্ষীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোঃ হাবিল হোসেন (২৭), মোঃ রমজান আলী (২৫), মোঃ সজীব হাওলাদার (২৮) ও মোঃ মনিরুল ইসলাম (৩৫)।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর সদর থানার লক্ষীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি ছুরি, একটি ষ্টীলের ক্রিজ, একটি ব্যাটারী চালিত অটোরিক্সা, নগদ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)