তাসনিয়া ফারিণের লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা
- In -- বিনোদন --
- Jan 3, 2023 --
ক্যারিয়ারের সুবর্ণ সিঁড়িতে পা রেখেছেন তাসনিয়া ফারিণ। নাটকের আঙিনা পেরিয়ে চষে বেড়াচ্ছেন ওয়েবে, বিচরণ করছেন সিনেমায়ও। ব্যস্ততাকে ভালোবেসে ডুবে থাকছেন কাজে। এই কর্মব্যস্ত ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হচ্ছে আসন্ন ফেব্রুয়ারিতে, ভালোবাসার মাসে। মুক্তি পেতে যাচ্ছে ফারিণের প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’। এটি মূলত টলিউডের ছবি, বানিয়েছেন খ্যাতিমান পরিচালক অতনু ঘোষ। এই নির্মাতার ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেই বাংলাদেশের জয়া আহসান জিতেছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কার। আগামী ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘আরও এক পৃথিবী’। ঘোষণাটি দিয়েছেন নির্মাতা। পাশাপাশি তাসনিয়া ফারিণও নিশ্চিত করলেন বাংলা ট্রিবিউনকে। সেই সঙ্গে জানালেন সিনেমাটিতে কাজের অভিজ্ঞতার গল্প।লন্ডনের ক্যামডেনে ফারিণ বললেন, ‘আমার তো প্রথম সিনেমা। সে হিসেবে এটা আমার ড্রিম প্রজেক্টের মতোই। কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। আমার কাছে একবারও মনে হয়নি যে বাইরের কোনও সিনেমায় কাজ করছি। মনে হয়েছে নিজের দেশের মানুষের সঙ্গেই কাজ করছি। সেভাবেই আমাকে সবাই গ্রহণ করেছিলেন। সবাই খুব কো-অপারেটিভ ছিলেন। এক্ষেত্রে নিজেকে ভাগ্যবানই বলা যেতে পারে।’
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)