গন্ধরাজ ------- লেখিকা-(সারাহ্ জেবীন)

তোমার সৌন্দর্যের সুশোভিত মোর কানন। 
তোমাতে আমি আচ্ছন্ন বহুগুণ। 
কোন কাজেই মন যে আমার বসেনারে,
বারেবারে ছুটে যাই তোমারই তরে।
তোমার সৌরভে বিমোহিত মোর চিও।
তাই আনমনে ছুটে যাই কাননে তোমারই জন্য। 
রুপে, গুণে তুমি সেরা,
তাইতো পেয়েছ মহা মর্যাদা। 
যে-সে ফুল নও, তুমি গন্ধরাজ।
তাই করছো আমার মনে রাজ।
তুমি গন্ধরাজ।