নিজেকে সতেজ রাখতে

বাইরে বের হলেই ধুলাবালু আপনাকে অস্বস্তিতে ফেলে দেয়। নিজেকে সতেজ রাখার জন্য বাইরে থেকে ফিরে সবার আগে পরিচ্ছন্ন হতে হবে। বিশেষ করে কোনো কিছু খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া যেমন দরকার, একইভাবে নিজের সম্পূর্ণ পরিষ্কার করা জন্য গোসল করা জরুরি। 

নিয়মিত গোসল 

নিয়মিত গোসল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হোক সেটা ঠান্ডা বা গরম পানিতে। নিয়মিত গোসল করলে একাধিক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে বেশ কিছু জটিল রোগও দূর হয়। নিয়মিত গোসল করলে মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্মৃতিশক্তি এবং বুদ্ধির বিকাশ ঘটে চোখে পড়ার মতো। টানা ৩ সপ্তাহ, দৈনিক ২০-৩০ মিনিট গরম পানিতে গোসল করলে রক্তে শর্করার মাত্রা প্রায় ১৩ শতাংশ কমে যায়। ফলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। প্রতিবার ঠান্ডা পানি মাথায় ঢালার সময় ফুসফুস সংকুচিত হয়ে যায়। এমনটা বারবার হওয়ার কারণে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। হালকা গরম পানিতে অথবা ঠান্ডা পানিতে গোসল করলে পেশির চোট সারতে শুরু করে। সেই সঙ্গে তারা পুনরায় চাঙা হয়ে ওঠে। পেশির সচলতা বৃদ্ধির পেছনে গোসলের যে বিশেষ ভূমিকা রয়েছে। হালকা গরম পানিতে গোসল করলে সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়। সেই সঙ্গে হৃদ্​যন্ত্রের কর্মক্ষমতা বেড়ে যায়। নিয়মিত উষ্ণ গরম পানিতে গোসল শুরু করলে রক্তচাপও স্বাভাবিক হতে শুরু করে।