ভাজাপোড়া খেয়ে খেয়ে দৃষ্টিহীন হয়ে পড়ছে ছেলেটি
- In -- লাইফ স্টাইল --
- Sep 4, 2019 --
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হতে পারে দৃষ্টিশক্তি হারানোর কারণ। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিস্টলে ১৭ বছর বয়সী এক কিশোরের প্রায় দৃষ্টিহীন হয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে দৃষ্টিশক্তির ক্ষতির কারণ হিসেবে অতিরিক্ত চিপস ও ভাজাপোড়া–জাতীয় খাবারের নাম উঠে এসেছে।
ধরা যাক, প্রায় দৃষ্টিহীন হয়ে যাওয়া ছেলেটির নাম স্যাম। ব্রিস্টলের চক্ষু চিকিৎসকেরা স্যামের হঠাৎ করে দৃষ্টিহীন হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না। প্রাথমিক বিদ্যালয়ের পাট চুকিয়ে ছেলেটি কেবল ফ্রেঞ্চ ফ্রাই, চিপস আর সাদা পাউরুটি খেত। মাঝেমধ্যে এক টুকরো মাংস বা সসেজ ছিল তার খাদ্যতালিকার অংশ। বাইরে থেকে দেখে মনে হতো, তার শরীর ঠিকই আছে। খুব রোগাও না, আবার খুব মোটাও না—এমন ছিমছাম স্বাস্থ্যের অধিকারী এক কিশোরকে দেখে কে বলবে, তার দেহে বাসা বেঁধেছে কঠিন সব অসুখ?
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)