গাজীপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অধিকার বাস্তবায়নের জন্য কর্মবিরতি অবস্থান ধর্মঘট
- In -- জেলার খবর --
- Oct 7, 2024 --
গাজীপুর প্রতিনিধি : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দরা কর্মসূচি পালন শেষে আবারো আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ , সংগঠনের আহ্বায়ক সার্ভেয়ার মো: শরীফুল ইসলাম বলেন, তিনদিনের অর্ধদিবস কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট শেষে আবারও দুই দিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আজ ১ম দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি শুরু হয়েছে। এ সময়
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর
আহ্বায়ক সার্ভেয়ার মো: শরীফুল ইসলাম, সদস্য সচিব মো: মিরাজ হোসেন, আল- মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, মো. অলিউল্লাহ, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, মামুনুর রশিদ, ফারুক আহমেদ, ওমর ফারুক উপস্থিত ছিলেন।বক্তরা বলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি আগামিকাল ও চলবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)