বাকেরগঞ্জে শীতার্ত মানুষের পাশে জাতীয় সাংবাদিক সংস্থার ব্যতিক্রমী উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের শীত নিবারণে মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি)  সকালে বাকেরগঞ্জ এর নিয়ামতি উপ-শাখা কার্যালয়ের অফিস কক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থার  নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী মুহাম্মদ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ দানিসুর রহমান লিমন। এ সময় নিয়ামতি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হক আকন,  দৈনিক দিন প্রতিদিন বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার, সাংবাদিক ফিরোজ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , শীতবস্ত্র  বিতরণের মতো মানবিক কার্যক্রম শুধু একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে কেউ আর বোঝা হয়ে থাকবে না। একটি মানবিক ও সুন্দর সমাজ গড়তে হলে সকল সংগঠন ও মানবতামূলক কাজকে আরও গতিশীল করতে হবে।